
পণের দাবিতে বছর একুশের এক তরুণী গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত গৃহবধুর নাম নূরজাহান খাতুন। নূরজাহানের বাবার বাড়ির লোকদের অভিযোগ, তিন বছর আগে মালদহের হরিশচন্দ্রপুরের টাল বাংরুয়া গ্রামের বাসিন্দা মাসুদ আলির সঙ্গে বিয়ে হয় মেয়ের। তারপর থেকেই পণ নিয়ে শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হত মেয়ের ওপর। বধূ মৃত্যুর ঘটনার পর থেকেই পলাতক নূরজাহানের শ্বশুর বাড়ির লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট মৎস্য ভবন প্রাঙ্গন এবং কোচবিহারে চকচকা এলাকায় থেকে ১ পুরুষ এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দেখা গিয়েছে।








