
লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম, লর্ডসে মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। সেইসঙ্গে মহিলাদের ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল।
এর আগে ৪ জুন থেকে ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের মধ্যে যে টেস্ট হয়েছিল, সেটি ছিল ঐতিহাসিক এই মাঠের ১৫০তম টেস্ট। মাইলফলক ছোঁয়ার পর নতুন ইতিহাস তৈরি হল লর্ডসের ২২ গজে। ১৮৮৪ সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। তার ১৪১ বছর পর প্রথম বার আয়োজিত হল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা টেস্ট লর্ডসে অনুষ্ঠিত ১৫১তম টেস্ট। আর সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীতেরা। হরমনপ্রীতেরা প্রথম ইনিংসে করেন ২৮৫ রান। জবাবে ন্যাট শিভার ব্রান্টের দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৭০ রানে। ১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। হরমনপ্রীতেরা ৭ উইকেটে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার করেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষ্য রাখেন তাঁরা। জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮৬ রানে। টেস্ট ক্রিকেটে ২৭০ রানে জয় ম্যাচে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন ভারতের দুই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেছেন যস্তিকা ভাটিয়া।
তিনিই হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট শতরানকারী। অনার্স বোর্ডে নাম তুলেছেন ক্রান্তি গৌড়ও। তিনি প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন ইংল্যান্ডের সোফি এলকেস্টোনও। তিনি দ্বিতীয় ইনিংসে ১১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ১৭ রানের জন্য অনার বোর্ডে নাম তুলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। প্রথম ইনিংসে তিনি আউট হয়ে যান ৮৩ রান করে।
