
খুনে অভিযুক্ত হারুন, রোহিতদের জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলল আদালত চত্বরে। বিক্ষোভের আঁচে পিলখানাকাণ্ডে প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেনকে হেলমেট পরিয়ে আদালতে হাজির করায় পুলিশ।
অভিযুক্তদের ফাঁসির দাবি তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সামলাতে বিশাল পুলিশবাহিনী, র্যাফ নামাতে হয়। ২৫ তারিখ ভোরে পিলখানায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিক খানকে। এরপর থেকে পলাতক ছিল হারুন, রোহিতরা।
বৃহস্পতিবার দিল্লির জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। পুলিশ জানিয়েছে খুনের পর তাঁরা কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি পালিয়েছিল।




