গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports বায়ার্নের ডাবল জয়, হ্যাটট্রিকে নায়ক হ্যারি কেইন

    বায়ার্নের ডাবল জয়, হ্যাটট্রিকে নায়ক হ্যারি কেইন

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    ছ’ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ডিএফবি পোকাল জিতল বায়ার্ন মিউনিখ। ফাইনালে স্ট্রটগার্টকে ৩-০ গোলে হারিয়ে সিজন শেষ করল ঘরোয়া ডাবল জয়ে।

    বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে দু’ দলই সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বড় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ম্যাচের রূপ পুরো বদলে যায়।৫৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন।এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভিনসেন্ট কোম্পানির দল।৮০ মিনিটে আবারও গোল করেন কেইন। এবার লুইস দিয়াজের পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ কার্লিং শটে বল জড়ান জালে।অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক।ওলিসের ক্রসে স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলারের হ্যান্ডবলের পর পাওয়া স্পটকিক থেকে গোল করেন তিনি।এই হ্যাটট্রিকের মাধ্যমে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন কেইন। ডিএফবি-পোকাল ফাইনালে হ্যাটট্রিক করা মাত্র চতুর্থ ফুটবলার এখন তিনি।

    এর আগে এই কীর্তি গড়েছিলেন উভে সিলার, রোলান্ড ভোলফার্থ ও রবার্ট লেভানদোস্কি।চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেইন।