গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রিসাইকেল ব্র্যান্ডের সঙ্গে হ্যারি কেইন

    রিসাইকেল ব্র্যান্ডের সঙ্গে হ্যারি কেইন

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স

    অক্টোবরের এক রাত, চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর পরই বায়ার্ন মিউনিখ দলের জন্য আয়োজন করা হয়েছিল একটি নৈশভোজ। জায়গাটা ছিলো ইংল্যান্ডের বিখ্যাত ,দ্য বেলফ্রি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঠিক সেখানেই ঘটলো এক দৃশ্য, যা পরে হয়ে উঠল একটি স্টার্টআপ ব্র্যান্ডের জন্য গর্বের বিষয়।

    টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা থমাস মুলার হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার করে বলেন, হ্যারি, এখানে একজন রেফলো পরে আছে। ব্র্যান্ডটির কথা তিনি বারবার শুনেছেন হ্যারি কেইনের মুখে,গলফ খেলার সময়, অনুশীলনের ফাঁকে, ডাইনিং টেবিলে।তবে কেইন হেসে জানান,ওই লোকটা আসলে রেফলো-র সহ-প্রতিষ্ঠাতা ররি ম্যাকফ্যাডেন। মুলারের চেহারা বলেই দিচ্ছিল, তিনি বুঝতেই পারেননি যে এই তরুণ ব্র্যান্ডের পেছনে এত বড় মস্তিষ্ক কাজ করছে।উল্লেখ্য,রেফলো মূলত এক নতুন ধরণের স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, যারা প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে পোশাক বানায়। ইতিমধ্যেই লুটন টাউন, ফরেস্ট গ্রীন রোভার্স এবং তিনটি ফর্মুলা ই-টিমের সঙ্গে চুক্তি করেছে তারা।এমনকি রয়্যাল পোরট্রাশ গলফ ক্লাবের দ্য ওপেন-এর জন্যও তারা এক্সক্লুসিভ কালেকশন তৈরি করেছে।তবে সবচেয়ে বড় অর্জন,হ্যারি কেইনের মতো একজন সুপারস্টারকে তারা পেয়েছে নিজেদের পাশে।

    একজন ইংল্যান্ড অধিনায়ক, ইউরোপের অন্যতম বড় ক্লাবের স্ট্রাইকার, যার সামনে ছিলো নাইকি, অ্যাডিডাস বা পুমার মতো ব্র্যান্ডের অফার,তিনি কেন রেফলো-র মতো নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়ালেন?উত্তরটি মিলবে তার কাজের ধরনে। কেইন শুধু একজন মুখ হয়ে থাকতে চাননি, তিনি চেয়েছেন সংস্থাটির সঙ্গে সরাসরি যুক্ত হতে।