রাজ্যসভায় হর্ষবর্ধন শ্রিংলা, আইনজীবী উজ্জ্বল নিকম সহ ৪

0
181
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
প্রাক্তন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, আইনজীবী উজ্জ্বল নিকম সহ চার জনকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজকর্মী সি সদানন্দন মাস্টার ও ইতিহাসবিদ মীনাক্ষী জৈনের নামও মনোনীত করা হয়েছে। ২০৩১ সালের ১২ জুলাই পর্যন্ত রাজ্যসভার মনোনীত সাংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন ওই চারজন।
২৬/১১ জঙ্গি হামলায় একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের ফাঁসির নেপথ্যে ছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। অন্যদিকে হর্ষবর্ধন শ্রিংলা ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিদেশ সচিব ছিলেন। ২০২৩ সালে ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন হর্ষবর্ধন। সি সদানন্দন মাস্টর কেরালার একজন শিক্ষাবিদ ও সমাজকর্মী।
তিন দশকে আগে তাঁর দুটি পা কেটে নেয় সিপিএম কর্মীরা বলে অভিযোগ। মিনাক্ষী জৈন একজন ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী। ২০২০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোট ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন। তাঁরা সাহিত্য, বিজ্ঞান, কলা বা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই মনোনীত করতে পারেন।