গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment হর্ষবর্ধনের ছবির সেটে আগুন 

    হর্ষবর্ধনের ছবির সেটে আগুন 

    0
    274
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা হর্ষবর্ধন রানে,ছবির শুটিং শেষে গোটা টিমের সঙ্গে মজায় মেতেছিলেন। র‍্যাপ আপ পার্টিতে যখন সবাই আনন্দে মেতে তখনই ঘটে গিয়েছে এক বিপত্তি।

    হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ছবির গোটা টিম। শোনা যাচ্ছে অভিনেতার নতুন ছবি,এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’র শুটিং চলছিল। ছবিতে কাজ করছেন মুখ্যচরিত্রে হর্ষবর্ধন রানে ও সোনম বাজোয়া। সেই ছবিরই শুটিং শেষে ফ্লোরে ছোটখাটো একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই নাকি ফায়ার ক্র্যাকার ও হিলিয়াম গ্যাস ভরা বেলুন একসঙ্গে ফেটেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অভিনেতা জানিয়েছেন, আনন্দ উদযাপনে মেতেছিলেন। প্রত্যেকের জন্যই এটা খুব খুশির একটা মুহূর্ত ছিল। আসলে তাঁরা টানা পাঁচ দিন শুটিং করেছিলেন তাই প্রযোজনা সংস্থার তরফেই এই আয়োজন কর হয়। সবাই শুটিং শেষে তাঁরা একত্রিত হয়েছিলেন। কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছেন না। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এটা তাঁদের প্রত্যেকের জন্যই একটা বড় শিক্ষা।অভিনেতা হর্ষবর্ধন রানে আরও বলেছেন, প্রথমে প্ল্যান ছিল যে, ওই হিলিয়াম বেলুনগুলি হাতে নিয়েই কেক কাটবেন। তারপর সেগুলি আকাশে উড়িয়ে দেবেন। কিন্তু শেষমুহুর্তে এই পরিকল্পনা পরিবর্তন করেন। তিনিই বলেন আগে কেক কেটে তারপর বেলুনগুলো ওড়াবেন। এবং ভগবানের অশেষ কৃপা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তা না করে যদি তাঁরা হাতে বেলুন নিয়েই কেক কাটতে শুরু করতেন আর আগুন ধরে যেত তাহলে যে কী হত সেটাই ভাবছেন আর ভগবানকে ধন্যবাদ জানাছেন।

    এদিকে অভিনেতা হর্ষবর্ধন রানের ছবির শুটিং ফ্লোরের এই দুর্ঘটনার খবরে বিচলিত তাঁর ফ্যান ফলোয়াররা। হর্ষবর্ধন জানিয়েছেন, সোনমের ম্যানেজারের কপালে কিছুটা আঘাত লাগলেও টিমের বাকি সকলে সুস্থ রয়েছেন।