
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারভেস্টিং গাড়ির চালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরে। চালককে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে খালাসিও।
জানা গিয়েছে রবিবার সকালে ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষের জমিতে নামছিল। সেই সময় ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার হারভেস্টিং গাড়ির কেবিনের মধ্যে ছিঁড়ে পড়ে।
তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন গাড়ির চালক। বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গাড়ির খালাসিও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মল্লারপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
