গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভোটের আগে মহারাষ্ট্রের নেতাদের সতর্ক করলেন রাহুল

    ভোটের আগে মহারাষ্ট্রের নেতাদের সতর্ক করলেন রাহুল

    0
    132
    হরিয়ানায় অপ্রত্যাশিত ধাক্কার পরে আসন্ন মহারাষ্ট্র নির্বাচনেও যাতে সমস্যার মধ্যে না পড়ে, সে জন্য নির্বাচনী কৌশল আঁটোসাঁটো করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব।
    আর সেই লক্ষ্যে রণকৌশলের পর্যালোচনা করতে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, রাজধানীতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এই বৈঠকে দলের এই দুই শীর্ষ নেতা মহারাষ্ট্রের নেতাদের সতর্ক করে দিতে চেয়ে বলেছেন, আত্মতুষ্টি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই মহারাষ্ট্রে। লোকসভা নির্বাচনের ধাক্কা বিজেপি যে অনেকটাই সামলে নিয়েছে, তৃণমূল স্তরে তার প্রমাণ মিলছে। ফলে এক চুল জমিও যেন বিনাযুদ্ধে না ছাড়া হয়।আসন নিয়ে অন্য শরিকদের সঙ্গে কিসের ভিত্তিতে দর কষাকষি করা হবে, তা নিয়ে কথা হওয়ার পাশাপাশি নিজেদের নির্বাচনী কৌশল নিয়েও রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধীরা। দলের ভোটকুশলী সুনীল কানুগলু রাজ্য নেতাদের সঙ্গে সেখানকার জাতপাতের সমীকরণ নিয়ে আলোচনা করেছেন। দলের নির্বাচনী ইস্তাহার নিয়েও কথা হয়েছে রাজ্য নেতাদের সঙ্গে।
    বিজেপি কী ভাবে জাতপাতের রাজনীতিতে রাজ্যে ভেদাভেদ তৈরি করছে এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনতার ক্ষোভ নিরসনে আগাড়ির বিরুদ্ধে নতুন ও বিদ্রোহী প্রার্থীদের দাঁড় করানোর কথা ভাবছে, তা নিয়ে আলোচনা করেন মল্লিকার্জুন খাড়গেরা।

    ছবি সৌজন্যে : নিজস্ব