গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পানিপথে বড়সড় অভিযান, গ্রেফতার পাক গুপ্তচর

    পানিপথে বড়সড় অভিযান, গ্রেফতার পাক গুপ্তচর

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স

    ভারত-পাক সংঘর্ষবিরতির মাঝেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ২৮ বছর বয়সি ওই যুবকের নাম নৌমান ইলাহি। পুলিশের তরফে জানানো হয়েছে, নৌমান পাকিস্তানের বাসিন্দা এক যুবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

    অভিযোগ, দেশের সেনাবাহিনীর পাশাপাশি আরও নানা গোপন তথ্য জোগাড় করে তা হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশাল মিডিয়ায় মাধ্যমে পাকিস্তানের পাঠাতেন। অহিয়ানার এডিজি কূলদীপ যাদব বলেছেন, পাকিস্তানের ওই হ্যান্ডেলারের সঙ্গে নৌমানের যে যোগাযোগ ছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ইতিমধ্যেই তার ফোন ফরেনসিক দফতরের কাছে পাঠানো হয়েছে।

    হরিয়ানার পুলিশের তরফে জানার চেষ্টা চলছে ঠিক কোন কোন সরকারি সংস্থার সম্পর্কে তথ্য পাঠিয়েছেন অভিযুক্ত। নৌমানের কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি একটি ল্যাপটপ ও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।