মোদীর নজরে হরিয়ানা, বৈঠকে বিজেপির সাংসদরা

0
174
Haryana under Modis eyes BJP MPs in meeting
Haryana under Modis eyes BJP MPs in meeting
বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর ওই চায়ে পে চর্চা’য় হাজির ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর-সহ লোকসভার পাঁচ বিজেপি সাংসদ।
মনোহরলাল খট্টর ছাড়াও তাদের মধ্যে রাও ইন্দ্রজিৎ সিং এবং কৃষ্ণপাল গুজ্জরও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। এছাড়া ছিলেন হরিয়ানা থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ সুভাষ বারলা, কিসান পনওয়ার এবং বিজেপির সমর্থনে জয়ী নির্দল সাংসদ কার্তিকেয় শর্মা। যদিও ওই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে দলের তরফে কিছু জানানো হয়নি। হরিয়ানা থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ সুভাষ বারলা বলেছেন, প্রধানমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখতে।অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট হওয়ার কথা। ইতিমধ্যেই বিজেপি ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব।