গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Technology বিশ্বে প্রথম বাণিজ্যিক ব্রেন চিপ

    বিশ্বে প্রথম বাণিজ্যিক ব্রেন চিপ

    0
    35
    ছবি সৌজন্যে : এক্স

    পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। বিশ্বে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্রেন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন। 

    এক চীনা কোম্পানির তৈরি উদ্ভাবনী এক ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই সিস্টেমের অনুমোদন দিয়েছে চীনের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা।পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড ব্যক্তিদের হাতের নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনার জন্য এটি তৈরি করেছে বোরুই কাং মেডিকেল টেকনোলজি।ঘাড়ের কাছাকাছি মেরুদণ্ডে আঘাতের কারণে যারা পক্ষাঘাত বা ,কোয়াড্রিপ্লেজিয়াতে আক্রান্ত তাদের হাত মুঠো করার ক্ষমতা ফিরিয়ে আনাই এ সিস্টেমের লক্ষ্য। বিশেষ এক গ্লাভস ব্যবহারের মাধ্যমে রোগীরা এ সুবিধা পাবেন।এটি ইনভেসিভ বিসিআই সিস্টেম, অর্থাৎ এর বিভিন্ন ইলেকট্রোড মস্তিষ্কের ভেতরে সরাসরি স্থাপন করা হয়।অপারেশনটিতে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ মিনিমালি ইনভেসিভ এক্সট্রাডিউরাল ইমপ্লান্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়।প্রযুক্তিটি আরও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চীনে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে।

    উল্লেখ্য,মাস্কের নিউরালিংক-এর মতো মার্কিন বিভিন্ন স্টার্টআপের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বেজিং এখন দ্রুতগতিতে কাজ করছে।বলা হচ্ছে,চীনা ডিভাইসটি ব্যবহারের জন্য রোগীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং তাদের মেরুদণ্ডের আঘাত একটি নির্দিষ্ট ধরনের থাকতে হবে।