গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ইরান যুদ্ধ?

    ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ইরান যুদ্ধ?

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুন, ইরানের বিরুদ্ধে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছতে পারেনি আমেরিকা। বরং তৃতীয় সপ্তাহের পর যুদ্ধের নিয়ন্ত্রণ ক্রমশ হাতছাড়া হচ্ছে পেন্টাগনের।
    হোয়াইট হাউসের চেষ্টা সত্ত্বেও বিশ্বে জ্বালানির দাম এখনও ঊর্ধ্বমুখী। তা ছাড়া বার বার আর্জি,  কখনও হুমকি দিয়েও মিত্ররাষ্ট্রগুলির সামরিক সহায়তা পায়নি আমেরিকা। এই পরিস্থিতিতে তথ্যাভিজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, এখন আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার জায়গায় নেই আমেরিকা। অনেকেই মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প ইরান প্রশ্নে আগ্রাসী নীতি নিয়ে চলার ইঙ্গিত দিলেও কার্যক্ষেত্রে হিতে বিপরীত হয়েছে।
    পাল্টা আক্রমণাত্মক কৌশল নিয়েছে তেহরানও। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয়, তা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর তার পরই পাল্টা হুমকি দেয় ইরান।  শনিবার চার হাজার কিলোমিটার দূরে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গ্রাসিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।