
চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট।
জানা গেছে, ফেব্রুয়ারিতে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি হাসারাঙ্গা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তিনি এখনো বল করার মতো ফিট নন বলেও জানা গেছে।এলএসজির গ্লোবাল ডিরেক্টর টম মোডি জানিয়েছেন , হাসারাঙ্গা আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না।আমরা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য,প্রায় দু’ মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা এই স্পিনার এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নেননি বলেও বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
