
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিলেও এখনও অধরা ওই হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসা। বিভিন্ন সূত্রে খবর হাসিম মুসা একজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তানি প্যারা আর্মির প্রাক্তন সদস্য ওই মুসা। ২০২২ সালে লস্কর-ই-তইবাতে যোগদানের পরই তাকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় পাক সেনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ২০২৩ সালে সেপ্টেম্বরে প্রথমবার ভারতে প্রবেশ করে হাসিম মুসা।
গেরিলা পদ্ধতিতে যুদ্ধে পারদর্শী মুসা জঙ্গিদের হাতে হাতে অস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয়। আরও খবর ১৫ এপ্রিল থেকে বৈসরণ ভ্যালিতে উপস্থিত থেকে এলাকার রেইকি করেছিল সে। সোমবার শ্রীনগরের দাচিগ্রামে জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।
সেনাবাহিনীর পাল্টা জবাবে তিন জঙ্গির মৃত্যু হয়। প্রাথমিকভাবে হাসিম মুসা ওই হামলায় মারা গিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করলেও ওই খবরে নিশ্চয়তা প্রদান করা হয়নি সেনাবাহিনীর তরফে। তবে বিভিন্ন সূত্র মারফত খবর হাসিম মুসাকে নিকেশ করা যায়নি অপারেশন মহাদেব অভিযানে।
