
নারকীয় জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলগাঁওয়ের ঘটনাকে মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন হিসাবে ব্যাখা করেছেন তিনি।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি জানিয়েছেন, কাশ্মীরে যে জঙ্গি-সন্ত্রাসী হামলা ঘটেছে তা মানবিক বিশ্ব গড়ে তোলার পথে অন্যতম অন্তরায় এবং মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন। সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মানবিক সমাজ গড়ার লড়াইয়ে বাংলাদেশ আওয়ামি লীগ সম্পর্ণভাবে সক্রিয় সমর্থন বজায় রাখবে বলেও জানিয়েছেন তিনি।
হাসিনা নিহতদের স্বরণে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামি লীগ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে মানবিক সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গড়ে তুলতে বদ্ধপরিকর। নীতিগতভাবে এ ধরনের জঙ্গি-সন্ত্রাসী মোকাবিলা করে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।









