
বাংলাদেশের ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। ওপার বাংলার ক্যালেন্ডার এপার বাংলার তুলনায় একদিন এগিয়ে। বরাবরের মতো এবারও বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং একাত্মতা তলে ধরা হয়েছে। ফারাক শুধু একটি।
শোভাযাত্রার শুরুতে রাখা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আদলে ফ্যাসিস্টের মুখাকৃতি। মোটিফের মধ্যে ছিল কাঠের বাঘ, কাগজের তৈরি বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি। এছাড়া ছিল গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত কিশোর মুগ্ধের জলের বোতল।
ছিল প্যালেস্তাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তৈরি মটিফ। এছাড়া ছিল সুলতানি ও মুঘল আমলের মুখোশ আশিটি ফ্যাসিবাদের মুখাকৃতি, রঙিন চরকি, তালপাতার সেপাই, পাখি, মাছ ধরার চাই, হাত পাখা, ঘোড়া, লাঙল, মাছের ডোলা এবং লোকজ চিত্রাবলীর ক্যানভাস।
