
শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে যখন আওয়ামী লিগ পথে নেমেছে, তখন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় মায়ের বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১-এর পরাজিত শক্তি পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে। তাঁর স্পষ্ট বার্তা, স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের।
যখন নিশ্চিত, তখন পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের অন্ধকারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল।








