
ব্রিটেনের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
এক আবাসন ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া নিয়ে বিতর্কের জেরে ব্রিটেনের মন্ত্রিপদ ছাড়লেন বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের নির্বাচনে চার বার জয়ী লেবার পার্টির নেত্রী টিউলিপের বিরুদ্ধে সম্প্রতি নীতি-বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। সেখানে দাবি করা হয়, প্রবাসী বাংলাদেশি আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন হাসিনার ভাইঝি।ব্রিটেনের জমি ও আবাসন দফতরের মালিকানা হস্তান্তর নথি প্রকাশ করে ওই খবরে দাবি করা হয়েছিল, মোতালিফের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটের মালিকানা গ্রহণের বিনিময়ে কোনও অর্থ দিতে হয়নি টিউলিপকে।
প্রসঙ্গত, গত ৫ অগস্ট জনবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে হাসিনা দেশ ছাড়ার সময় তাঁর সঙ্গী ছিলেন টিউলিপ-আজমিনার মা রেহানা। দুই বোন এক সঙ্গেই ভারতে এসেছিলেন। পরে রেহানা ব্রিটেনে ফিরে যান।








