হাসিনার হুমকিতে বাংলাদেশে ভোট বন্ধ নয়

0
94
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না, তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে বা ভণ্ডুল হবে, এমনটি নির্ভর করে না।

নির্বাচন ভণ্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি তাঁদের সাহস থাকে, তবে দেশে এসে কথা বলুন। তাঁরা আইনের আওতায় আছেন, আইনের আশ্রয়ে থেকেই কথা বলতে পারেন। যেহেতু সাহস নেই, তাই পালিয়ে থেকে বক্তব্য রাখছেন।স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেছেন, দেশে তাঁদের যে সমর্থক ছিল, এখন আর সেভাবে নেই। অনেক সমর্থক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, অনেকে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিভিন্ন দেশ তাঁদের আশ্রয় দিয়েছে। এ সময় ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনার ক্ষেত্রে আশ্রয়দানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।