হাথরাস : অবশেষে মামলা ভোলেবাবার বিরুদ্ধে

0
156
Hathras Finally the case is against Bholebaba
Hathras Finally the case is against Bholebaba

হাথরাস কাণ্ডে অবশেষে স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা ওরফে সুরজ পাল সিংয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

তবে উত্তরপ্রদেশে নয়, ওই মামলাটি দায়ের হয়েছে বিহারের এক আদালতে। উত্তরপ্রদেশ পুলিশ এখনও স্বঘোষিত এই ধর্মগুরুকে অভিযুক্ত হিসাবে দেখাতে রাজি নয়। এদিকে হাথরাসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বিহারের পাটনার ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথম ওই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর।উল্লেখ্য,ওই পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই কার্যত বেপাত্তা ছিলেন ভোলেবাবা। এর আগে একটি লিখিত বিবৃতি দিলেও প্রকাশ্যে আসেননি। শনিবারই প্রথম ক্যামেরার সামনে দেখা গিয়েছে তাঁকে। তাঁর কথায়, ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। প্রশাসন ও সরকারের উপরে বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস, যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে নিস্তার পাবে না।