হাথরসকাণ্ডে ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি, যোগীকে চিঠি রাহুলের

0
199
Rahuls letter to Yogi demands increase in compensation in Hathras scandal
Rahuls letter to Yogi demands increase in compensation in Hathras scandal

হাথরসে মৃতের পরিবারকে দেওয়া উত্তরপ্রদেশ সরকারের অর্থ সাহায্য পর্যাপ্ত নয়। এমনটাই জানিয়ে অর্থ বাড়ানোর দাবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশে রায়বরেলির সাংসদ লিখেছেন, হাথরসের মর্মান্তিক দুর্ঘটনায় ১২০ জনের অধিক মানুষের মৃত্যুর খবরে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রীও এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন।শুক্রবার সকালে আলিগড় ও হাথরসে মৃতদের শোকাহত পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, তাদের মুখ থেকে সে দিনের ঘটনা শুনেছেনও। এবং অত্যন্ত কষ্ট পেয়েছিলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ঘটনা তাদের যে ক্ষতি করেছে তা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। কিন্তু যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে তাদের দুঃখ কিছুটা কম করা সম্ভব। একইসঙ্গে রাহুল গান্ধী লিখেছেন, উত্তরপ্রদেশ সরকারের তরফে মৃতের পরিবারের জন্য যে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে তা পর্যাপ্ত নয়। তাঁর অনুরোধ এই টাকার অঙ্ক বাড়ানো হোক সরকারের তরফে। এবং যত দ্রুত সম্ভব তা দেওয়া হোক। একইসঙ্গে আহতদের চিকিৎসার জন্যও অর্থসাহায্য বাড়ানো হোক।পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রশাসনের গাফিলতি ও অসংবেদনশীলতা। ফলে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করুক সরকার।