গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় নয়

0
827
ছবি সৌজন্যে : এক্স

গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ী ভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না,অভিবাসন নীতি নিয়ে মুখ খুলেছেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি, আমেরিকায় গোল্ড কার্ড চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার রেশ ধরেই এ বার ভ্যান্স গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন,এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।

এদিকে দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতিরও কথা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু তা-ই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।

প্রেসিডেন্ট ট্রাম্পের কথায়, আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে,যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারবেন। তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। আমেরিকায় এসে তাঁরা সফল হবেন।