বাংলাদেশে ফিরতে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

0
1052
ছবি সৌজন্যে : নিজস্ব
অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার হিড়িক অব্যাহত উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে। ওপারে যাওয়ার অপেক্ষায় ঠায় বসে শয়ে শয়ে অনুপ্রবেশকারী।
এদের কেউ কেউ অবৈধভাবে ভারতে ঢুকে কাটিয়ে ফেলেছেন ৫-৬ বছর। কেউ আবার তারও বেশি। কারও কারও ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডও রয়েছে। কিন্তু এসআইআর-র জন্য ২০০২-র বাপ-দাদাদের কোনও নথি নেই তাই ভয়ে পালাচ্ছেন বলে স্বীকার করে নিচ্ছেন তাঁরা। নিজেরাই জানিয়েছেন দালাল ধরে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। এরা কেউ পরিচারিকা, কেউ আবার রাজমিস্ত্রির কাজ করতেন। ২ সপ্তাহ হয়েছে রাজ্যে শুরু হয়েছে এসআইআর-র কাজ। আর সেই আবহে যত দিন যাচ্ছে ততই বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমছে সীমান্তে।
বাক্সপ্যাটরা, কোলে বাচ্চা নিয়ে শয়ে শয়ে মানুষ অপেক্ষায় রয়েছেন ওপারে যাওয়ার। প্রত্যেক দিন কয়েক শো করে মানুষকে বিজিবি-র হাতে তুলে দিচ্ছেন বিএসএফ।