
আরপিএফের তাড়া খেয়ে পালানোর সময় ট্রেনে পায়ের পাতা কেটে গেল হকারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছেন আসানসোল রেল স্টেশনে। জানা গিয়েছে আসানসোল স্টেশনের মধ্যেই বিরিয়ানি বিক্রি করেন রাহুল সিং।
শনিবারও তিনি বিরিয়ানি বিক্রি করছিলেন। কয়েকদিন ধরে স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল পুলিশ। শনিবার স্টেশনে রাহুল সিংকে বিরিয়ানি বিক্রি করতে দেখে তাড়া করে বেলপুলিশ। অভিযোগ তখনই পালানোর সময় রেললাইনে পড়ে যান। সেই সময় প্ল্যাটফর্মে চেন্নাই গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন ঢুকছিল।
তখনই ট্রেনের চাকা রাহুল সিংয়ের বা পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন হকার সংগঠনগুলো।
