
পরিচারিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি তথা প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। ধর্ষণ মামলার প্রায় ১৪ মাস পরে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
উল্লেখ্য কর্নাটকের হাসানের গান্নিকাদা গেস্ট হাউসে পরিচারিকার কাজ করা ৪৮ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা, তারপর ভিডিও করার অভিযোগ ওঠে জনতা দল সেকুলারের প্রাক্তন সাংসদ রেভান্নার বিরুদ্ধে। সেই মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারপতি সন্তোষ গজানন, হাসানের প্রাক্তন সাংসদ রেভান্নাকে দোষী বলে ঘোষণা করেছেন। এটাই ছিল রেভান্নার বিরুদ্ধে দায়ের করা প্রথম ধর্ষণের অভিযোগ। এরপর একটার পর একটা ধর্ষণের অভিযোগ, মামলা হতে শুরু করে জনতা দল সেকুলারের যুবনেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।









