গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk তাঁকে দমিয়ে রাখা যাবে না, বার্তা ট্রাম্পের 

    তাঁকে দমিয়ে রাখা যাবে না, বার্তা ট্রাম্পের 

    0
    192
    এভাবে বারবার আক্রমণের চেষ্টা হলেও তাঁকে দমিয়ে রাখা যাবে না। এমনটাই জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
    ডোনাল্ড ট্রাম্পের উপরে ফের এক হামলার চেষ্টার তারা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই।ফ্লরিডার ওয়েস্ট পাম বিচে ডোনাল্ড ট্রাম্পেরই গল্ফ কোর্সে তাঁর উপরে আরও এক বার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। এই আবহে নিজের বিলাসবহুল প্রাসাদে ফিরে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এভাবে বারবার তাঁর উপরে আক্রমণের চেষ্টা হলেও তাঁকে দমিয়ে রাখা যাবে না।তবে এবার অবশ্য সিক্রেট সার্ভিস এজেন্টদের ভূমিকার ভূয়সী প্রশংসা নিজেই করেছেন তিনি। মূলত তাঁদের তৎপরতাতেই গল্ফ কোর্সের প্রাচীরের সীমানার বাইরের ঝোপে লুকিয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।