
মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যে জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং। এ কদিন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। চিঠি দিয়ে জানিয়েছেন ২ জানুয়ারির পর যে কোনও দিন হাজিরা দিতে পারবেন।
থানায় হাজিরা না দেওয়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়িতে আছেন কিনা দেখতে মজদুর ভবনে গিয়েছিল জগদ্দল থানার পুলিশ। তাঁর বাড়িতে নোটিসও দেয় জগদ্দল থানা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করে তৃণমূল কংগ্রেস।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। এরপরেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।







