তিনবার দল বদলেছেন, এবার লাল জামা না গলায়, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
শুভেন্দু অধিকারী তিন তিন বার দল বদলেছেন। এবার না লাল জামা গলাতে হয়। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দলবদল নিয়ে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও এখন বিজেপি সভাপতি হতে দৌড়াদৌড়ি করছেন। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্ব। পরপর দুদিন বিক্ষোভ ওয়াকআউটের পর বুধবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রবেশের সময় থেকে কালো জামা পড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছেন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পকে যে কথা বলা হচ্ছে সেটা কাম্য নয়। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দল বদল নিয়ে আক্রমণ করেছেন।
তিনি বলেছেন আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে আবার অন্য কোথাও যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে।