
নিজেকে ছোট চৌকিদার বলে দাবি করে ২০২৬-র লড়াইয়ে বিজেপি কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন। নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন দেশে বড় চৌকিদার নরেন্দ্র মোদী।
আর তিনি ছোট চৌকিদার। যাঁকে আনন্দের সময় একবার পাওয়া গেলেও দুঃখে বারবার দেখা মিলবে। শুভেন্দু অধিকারী বলেছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মার মত এখানেও প্রস্তুত বিজেপি। আগামী দিনে তৃণমূলের জার্সি গায় দেওয়া পুলিশ নয়।
সত্যিকারের উর্দিধারী পুলিশের শাসন থাকবে। উত্তরপ্রদেশ, অসমের মত এখানেও আইনের শাসন হবে। তাঁর হুঁশিয়ারি কোনওভাবেই আর গণতন্ত্রকে লুঠ করতে দেবেন না।
