গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk তিনি ক্লান্ত, মালাইকাকে শেষ ফোন বাবার 

    তিনি ক্লান্ত, মালাইকাকে শেষ ফোন বাবার 

    0
    201

    আর পারছেন না, তিনি ক্লান্ত।আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মালাইকা অরোরা ও অমৃতা অরোরাকে ফোন করে জানিয়েছিলেন তাদের বাবা অনিল কুলদীপ মেহতা।

     

     বুধবার সকাল ৯ টা নাগাদ নিজের বাড়ির ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মালাইকা আরোরার বাবা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে তারা। সূত্রের খবর, আত্মহত্যার নাকি কয়েক ঘণ্টা আগেই মালাইকা অরোরা ও অমৃতা অরোরাকে ফোন করেছিলেন তাদের বাবা। ফোন করে তিনি বলেছিলেন, আর পারছেন না, তিনি ক্লান্ত। মুম্বই পুলিশকে এমনটাই জানিয়েছেন দুই বোন।অন্যদিকে, ময়না তদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর বাবার। শেষকৃত্যের সময় অভিনেত্রীর পাশে ছিলেন বন্ধু করিশ্মা কাপুর, করিনা কাপুর, সইফ আলি খানরা। মালাইকা অরোরার সঙ্গে ছিল পুত্র আরহান খানও।অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান ও তাঁর স্ত্রী সূরা খানও উপস্থিত হয়েছিলেন শেষকৃত্যের সময়। এছাড়াও পরিচালক ফারহা খান, সাজিদ খান, সোফিয়া চৌধুরীরাও উপস্থিত ছিলেন।