মেরে দেওয়া হয়েছে, তোপ শুভেন্দুর, গাফিলতি মানছেন অতীন

0
44
ছবি সৌজন্যে : নিজস্ব
ইচ্ছে করে মেরে দেওয়া হয়েছে। আর জি করে লিফটে আটকে মৃত্যুতে আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন তাঁর কাছে ডকুমেন্ট আছে।
রিপেয়ার করা লিফট চলছে আর জি করে। আর জি করের সুপার, স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা করা উচিত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে মৃত্যুর খবর পেয়ে আর জি করে যান ডেপুটি মেয়র তথা ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ। তিনিও গাফিলতির অভিযোগ তুলেছেন।
তাঁর কথায় যাঁরা এই ঘটনায় সরাসরি দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধমাত্র আলোচনা নয়, প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।