গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National দরকারে তিনি যাবেন ত্রিপুরায়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    দরকারে তিনি যাবেন ত্রিপুরায়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    0
    62
    ছবি সৌজন্যে : এক্স
    ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দিতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন সেরকম হলে তিনি যাবেন, দেখবেন কার কত দম আছে।
    মঙ্গলবার তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বুধবার তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল আগরতলা এয়ারপোর্টে পৌঁছতে প্রশাসনের তরফে তাঁদের বাধা হয় বলে অভিযোগ তোলেন সায়নী ঘোষ, সুস্মিতা দেব, কুণাল ঘোষরা। প্রিপেড ট্যাক্সিও নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই প্রসঙ্গ টেনে বিমানবন্দরে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    হুঁশিয়ারি দিয়ে বলেছেন সেরকম হলে তিনি যাবেন, দেখবেন কার কত দম আছে তাকে আটকানোর। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ত্রিপুরায় তৃণমূলের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছেন।