গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Howrah পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার তৃণমূলকর্মীর!

    পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার তৃণমূলকর্মীর!

    0
    400
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মঞ্চে উঠে পঞ্চায়েত প্রধানকে বন্দুক তুলে দিলেন তৃণমূল কর্মী। হাওড়ার বাঁকড়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে।
    বিতর্ক শুরু হতে পঞ্চায়েত প্রধানের দাবি তিনি খেলনা বন্দুক উপহার পেয়েছেন। জানা গিয়েছে হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন পঞ্চায়েতের বার্ষিক সভায় যোগ দিয়েছিলেন। সেই সময়ই একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূলকর্মী। প্রধানের হাতে বন্দুক তুলে দেন তিনি। উপহার গ্রহণও করেন আখতার। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আক্রমণ শুরু করে বিরোধীরা। ওটা খেলনা বন্দুক, হঠাৎ করেই ঘটনাটি হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন আখতার।
    তিনি বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি করেছেন। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেছেন বিধানসভা ভোেট যতই সামনে আসছে ততই তৃণমূলের চরিত্র প্রকাশ পাচ্ছে।