
দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার অরুণ বেড়িয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, বালি ভর্তি লরির সঙ্গে খালি মাছের লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
মূলত কুলপির দিক থেকে নামখানার দিকে বালি বোঝাই লরিটি যাচ্ছিল, উল্টোদিকে নামখানা দিক থেকে খালি মাছের লরি আসছিল। বালি বোঝাই লরির সঙ্গে খালি মাছের লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে মাছের লরির ড্রাইভার প্রাণ হারিয়েছেন।
কুলপি থানার পুলিশ খবর পেয়ে বালি বোঝাই লরির ড্রাইভারকে ও লরিটিকে আটক করেছে। কি কারণে এত বড় পথ দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে কুলপি থানার পুলিশ।








