গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ার বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত অনেকে

    বাঁকুড়ার বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত অনেকে

    0
    485
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ঘ গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক সহ বেশ কয়েকজন।
    তাঁদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বেপরোয়া গতিতে ওই পিক আপ ভ্যানটি বাঁকুড়া থেকে খাতড়ার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে বেসরকারি যাত্রীবাহী বাস খাতড়া আদিবাসী কলেজের কাছাকাছি আসতেই তাতে ধাক্কা মেরেছে পিক আপ ভ্যানটি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল।
    পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।