
ডায়মন্ড হারবারের উস্তিতে রূপান্তরকামী মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার তুল্লন এলাকার রাস্তায় ওই নিহত রূপান্তরকামী মহিলার নাম সোনালী।
স্থানীয় সূত্রে খবর, তিনি মন্দির বাজার থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে উস্থি থানার তুল্লন এলাকার কংক্রিটের রাস্তার পাশে গলাকাটা অবস্থায় রূপান্তরকামী ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। পরে উস্তি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তবে কি কারণে খুন তার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্তে উস্তি থানার পুলিশ।








