উত্তরপ্রদেশের মেরঠে ছাত্রীর মুন্ডুহীন দেহ উদ্ধার

0
136
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দ্বাদশ শ্রেণির ছাত্রীর মুন্ডুহীন দেহ উদ্ধারকে ঘিরে হুলস্থূল পড়ে গেছে উত্তরপ্রদেশের মেরঠে। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গিয়েছিল ওই ছাত্রী। পুলিশ সূত্রে খবর, মেরঠের প্রতাপপুর এলাকায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে।
তাঁর বাড়ি দাউরালা এলাকায়। পরিবার সূত্রে খবর, বুধবার স্কুলে যায়ার জন্য বেরিয়ে যায় ছাত্রী। স্কুল ছুটি হয়ে গেলেও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা। তাঁরা স্কুলে এবং পরিচিতদের বাড়ি গিয়ে খোঁজ নেন। কিন্তু কোথাও হদিশ মেলেনি কিশোরীর।
মেরঠের পুলিশ সুপার বিপিন টাডা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে একটি মামলা রুজু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে কিশোরীর পরিবারের কেউ জড়িত রয়েছেন। তিন আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।