গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle তেজপাতার স্বাস্থ্যগুণ

    তেজপাতার স্বাস্থ্যগুণ

    0
    136
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    তেজপাতার মসলা হিসেবে বহুল ব্যবহার রয়েছে।এর ভেষজ গুণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সুরক্ষাতেও এর জুড়ি মেলা ভার।

    এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদর রয়েছে। তেজপাতায় আছে ভিটামিন ই এবং সি, রয়েছে ফলিক অ্যাসিড।এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।তেজপাতা আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি গাছ। এর পাতা ব্যবহার করা হয় মূলত মসলা হিসেবে। খাবারে এটি ব্যবহার করা হয় এর ভেষজ গুণাগুণের কারণে।ভেষজ গুণের কারণেই তেজপাতা ঘরোয়া চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয় আমাদের দেশের আনাচকানাচে।বলা হয়,তেজপাতা অরুচি দূর করে। এ জন্য তেজপাতা সেদ্ধ করে তার জল খাওয়ার প্রচলন রয়েছে। মাথার হালকা ব্যথা বা মাথাধরা দূর করার জন্য লবঙ্গ ও তেজপাতা দিয়ে চা বানিয়ে খাওয়ারও প্রচলন আছে কোথাও কোথাও। মাড়িতে ব্যথা কিংবা ক্ষত হলে তেজপাতা-সেদ্ধ জলেতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে গার্গল করার প্রচলন রয়েছে।তেজপাতায় জৈব যৌগের মধ্যে রয়েছে ক্যাফেক অ্যাসিড। এ উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্টরেলের মাত্রা কমিয়ে দেয়। হৃদযন্ত্রকে সুস্থ রাখে। এছাড়া,ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তেজপাতা।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টানা ৩০ দিন ১ থেকে ৩ গ্রাম তেজপাতা খেলে রক্তে গ্লুকোজ ও কোলেস্টরেলের পরিমাণ কমে।তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে।তেজপাতার মধ্যে রয়েছে লিনালুল নামক উপাদান।এটি উৎকণ্ঠা কাটাতে, শান্ত থাকতে ও হতাশা দূর করতে সাহায্য করে।

    পাশাপাশি,তেজপাতায় থাকা বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে। সর্দি, কাশি বা ফ্লু এড়াতে তেজপাতা সেদ্ধ করে খেলে উপকার পাওয়া যায়।