
শীতকালের একটি অত্যন্ত পরিচিত খাবার হলো ধনেপাতা। এমন অনেক তরকারি আছে, যাতে ধনেপাতা না দিলে ঠিক মতো স্বাদই হয় না। এটি শুধু রেসিপির স্বাদই বাড়ায় না, রান্নার সৌন্দর্যও বদলে দেয়।
তরকারি ছাড়া সালাদেও খাওয়া যায় ধনেপাতা। অনেকেই মনে করেন স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধি ছাড়া ধনেপাতার অন্য কোনো উপকারিতা নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। শরীরের পক্ষে অনেক উপকারী এই ধনেপাতা। যেমন বলা হয় ধনেপাতা দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন এ-তে সমৃদ্ধ হওয়ায় দৃষ্টি শক্তি বাড়ায় এই পাতা। পাশাপাশি চোখে ব্যথার সমস্যাও দূর করে। প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম থাকে। শরীরে পুষ্টি জোগাতে ও সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এই উপাদানগুলো। ওদিকে ধনেপাতায় ভিটামিন সি রয়েছে।এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই নিয়মিত ধনেপাতা খাওয়া উচিত। হজম শক্তি বৃদ্ধি করে থাকে ধনেপাতা। অন্যদিকে প্রতিদিন ধনেপাতা খেলে হজম প্রক্রিয়া ঠিক থাকে। এর ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে ধনেপাতা।নিয়মিত ধনেপাতা খেলে ইনসুলিনের পরিমাণও নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি,হৃদ্রোগের আশঙ্কা কমাতে কাজে আসতে পারে ধনেপাতা। শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও ধনেপাতা খুব উপকারী। ধনেপাতার অ্যান্টি-অক্সিড্যান্টগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। সেইসঙ্গে ধনেপাতা বিভিন্ন ধরনের জীবাণু ও রোগের সঙ্গে শরীর যাতে লড়তে পারে,তার জন্যে শরীরকে ভেতর থেকে করে মজবুত করে তুলতে পারে।তবে মনে রাখতে হবে সবার শরীর সমান নয়, তাই ব্যক্তিভেদে এক একটি খাবারের প্রতিক্রিয়া এক এক রকম হতে পারে।ফলে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। আসলে,ধনেপাতা পটাসিয়াম সমৃদ্ধ। যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা যদি খাবার খাওয়ার আগে ধনে পাতার রস খান তাহলে অনেক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। এই রস সত্যিই খুব উপকারী। এছাড়া,ধনেপাতাকে লিভার সংক্রান্ত সমস্যার জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।ধনে পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েড থাকে।
এই উপাদানগুলো পিত্তজনিত রোগ এবং জন্ডিসের মতো লিভারের রোগ নিরাময়ে সাহায্য করে।এ ছাড়াও ধনে পাতা খেলে মানুষ পরিপাকতন্ত্রের ব্যাঘাত এবং অন্ত্রের রোগ থেকে মুক্তি পান। তাই পেটের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে ধনে পাতা রাখতে পারেন।







