অন্ধকারে ডুবেছে স্বাস্থ্যকেন্দ্র, মমতাকে আক্রমণ সুকান্তর

0
4376
ছবি সৌজন্যে : নিজস্ব

অন্ধকারে ডুবেছে স্বাস্থ্যকেন্দ্র। পাখার হাওয়ায় রোগীকে সামলাচ্ছেন আত্মীয়রা। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কাজ করছেন নার্স-ডাক্তাররা।

বালিহারা প্রাইমারি হেলথ সেন্টারের ভিডিও পোস্ট করে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার।

অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বালিহারা প্রাইমারি হেলথ সেন্টারের ভিডিও পোস্ট করে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার খোঁচা দিয়ে লিখেছেন পশ্চিমবঙ্গে অন্ধকারের শাসন চালাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।