গর্ভস্থ সন্তানের মৃত্যু, তালা ঝুলল একবালপুরের নার্সিংহোমে

0
121
ছবি সৌজন্যে : নিজস্ব
চিকিৎসায় গাফিলতির অভিযোগে একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। চিকিৎসক না থাকায় প্রসূতিকে ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারি।
অভিযোগ এর জেরেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় ওই প্রসূতির। পরিবারের অভিযোগ আরএমও পরিচয়ে অবিনাশ কুমার নামে এক ব্যক্তি ইঞ্জেকশন দেন। অভিযোগ এরজেরেই প্রসূতি মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমে তালা লাগিয়ে দেয় স্বাস্থ্য কমিশন।
স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ দেয় কমিশন। আপাতত ৮ সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।