গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Nadia মেয়েকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের

    মেয়েকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের

    0
    233
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বোমাবাজিতে মেয়ের মৃত্যুর পর পেরিয়েছে প্রায় ৭ মাস। ইতিমধ্যে এই ঘটনায় কমপক্ষে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
    কিন্তু নদিয়ার কৃষ্ণগঞ্জের সাবিনার মেয়ে তামান্না খাতুনকে হারানোর ক্ষতে প্রলেপ পড়েনি। সূত্রের খবর, মঙ্গলবার বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। পরিবারের সদস্যরা টের পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় বরাতজোড়ে প্রাণে বেঁচেছেন তিনি। বর্তমানে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির জন্য পুলিশকে নির্দেশ দেন।
    পুলিশও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে। ২৪ ঘণ্টার মধ্যেই বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।