
হোয়াটসঅ্যাপ আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইসঙ্গে ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে আপত্তিকর এবং অপমানজনক মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদেরকে। এমনকী লেবার পার্টির নীতি ভঙ্গেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।এই নিয়ে ব্রিটেনের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারি পদে যারা আছেন তাদের বোঝা উচিত যে পার্টির একটা সম্মান রয়েছে। এমনকী সরকারি পদের অবমাননা করা উচিত নয়।
এদিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অ্যান্ড্রু গুয়েন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। তদন্ত না করে তাকে বরখাস্ত করা হয়েছে। এতে তিনি ভীষণ দুঃখিত।
