
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পর বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজ করা হয়েছে।
এর মধ্যে চারজন ওয়ার্ড মাস্টার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার, ২ জন সিস্টার ইনচার্জ প্রসূতি বিভাগ এবং একজন ফেসিলিটি কোয়ালিটি ম্যানেজার। অভিযোগ এরা প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন না। বৃহস্পতিবার দুপুরে আচমকা পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। রোগী পরিষেবা থেকে হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
নিজেই বলেছেন কাউকে দোষ দিয়ে লাভ নেই। তিনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী। তাই দোষ তাঁর কাঁধে। এবার এই বোঝা হালকা করার সময় এসেছে।
