গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk স্বাস্থ্যমন্ত্রীর কুয়েত সফর, বিজয়নের চিঠি মোদীকে 

    স্বাস্থ্যমন্ত্রীর কুয়েত সফর, বিজয়নের চিঠি মোদীকে 

    0
    182
    Health Ministers visit to Kuwait Vijayans letter to Modi
    Health Ministers visit to Kuwait Vijayans letter to Modi
    কেরলের স্বাস্থ্যমন্ত্রীর কুয়েত সফর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সম্প্রতি কুয়েতের বহুতলের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বহু ভারতীয়র।
     তাদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। এই পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের কুয়েত সফর নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানানো হলেও এখনও পর্যন্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তরফে কোনও সাড়াই মেলেনি। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন পিনারাই বিজয়ন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর অনুরোধ, তিনি যেন ভবিষ্যতে এই ধরনের আর্জির ক্ষেত্রে আরও বেশি তৎপর থাকতে বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে।চিঠিতে কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, কুয়েতে বীনা জর্জ উপস্থিতি বিদেশ প্রতিমন্ত্রী, সরকারি কর্মীদের দল বা ভারতীয় দূতাবাসকে সাহায্য করতে পারতেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মানসিক বলও জোগাত। এমন বিপদের সময়ে কোনও বিতর্কের উদ্রেক ঘটানো তাদের উদ্দেশ্য ছিল না। এই সময় কেন্দ্রের তরফে এই ধরনের অসহযোগিতা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।