গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata স্বাস্থ্যসাথী : ডাক্তারদের হলফনামা চাইল স্বাস্থ্যভবন

    স্বাস্থ্যসাথী : ডাক্তারদের হলফনামা চাইল স্বাস্থ্যভবন

    0
    155
    ছবি সৌজন্যে : ফাইল
    স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি আটকাতে সরকারি ডাক্তারদের হলফনামা তলব করেছে স্বাস্থ্যভবন।

    সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বলতে হবে, যাঁরা সরকারের থেকে নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স নিচ্ছেন তাঁরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না।

    স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যভবনের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট নয়, যে সব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তাঁদেরই হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে। অন্যথায় তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।সূত্রের খবর, রাজ্যে সিনিয়র রেসিডেন্ট যাঁরা বন্ড পোস্টিংয়ে কর্মরত এমন ডাক্তারের সংখ্যা প্রায় ৮ হাজার। ইতিমধ্যে প্রায় ২ হাজার সিনিয়র রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা দ্রুত জানাতে হবে। কারণ বন্ড পোস্টিং শুরুর সময় সংশ্লিষ্ট এস আর-কে লিখিতভাবে জানাতে হয় তিনি সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনও হাসপাতাল অথবা নার্সিংহোম যুক্ত থাকতে পারবেন না। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী পোর্টালে যেসব সরকারি ডাক্তারের নাম নথিভুক্ত করা হয়েছে তাঁদের ডক্টরস মাস্টার্স সফটওয়ার ফরম আপলোড করে স্বাক্ষর করতে হবে।

    যদি কোনও সরকারি চিকিৎসক তালিকা থেকে নাম প্রত্যাহার করতে চান তাও জেলা স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য দফতরে বদল করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সংশ্লিষ্ট ডাক্তারের স্মার্টফোনের স্বাস্থ্যসাথী অ্যাপ থেকে তিনি নিজের কাজের যাবতীয় তথ্য দেখতে পাবেন।