
স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রত্যক্ষ, পরোক্ষভাবে ১০ হাজার কর্মসংস্থানের কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী। কার্যত বিরোধীদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাঁরা খালি গালাগালি দিয়ে বেড়ায় তারা জানেই না এই ঘটনার কথা।
পাশাপাশি তিনি জানিয়েছেন প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধে পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প এমনকি সুপার স্পেশালিটি হাসপাতালে মাদার্স ওয়েটিং হাট কথা বলে মুখ্যমন্ত্রীকে কার্যত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় একটি বেসরকারি সংস্থা ১১শ শয্যার হাসপাতাল তৈরির কথা জানিয়েছিল। তারই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







