গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Lifestyle খালি পেটে চা পানে স্বাস্থ্যঝুঁকি 

    খালি পেটে চা পানে স্বাস্থ্যঝুঁকি 

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    খালি পেটে চা পান করার অভ্যাস অনেকেরই রয়েছে, তবে এটি শরীরের জন্য মোটেই ভালো নয়। বিশেষজ্ঞরা বলছেন, সকালে উঠে কিছু না খেয়েই চা পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

    এখন প্রশ্ন হলো খালি পেটে চা খেলে কী কী ক্ষতি হতে পারে।উত্তর হলো,অ্যাসিডিটির সমস্যা বাড়ে।সকালে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।নিয়মিত এমন অভ্যাস হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং ধীরে ধীরে গ্যাস্ট্রিক বা আলসারের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে।সেইসঙ্গে বমিভাব ও পেটব্যথা হতে পারে। চায়ের মধ্যে থাকা কিছু উপাদান খালি পেটে সমস্যা তৈরি করতে পারে। এতে গা গুলানো, পেটে ব্যথা বা অস্বস্তির অনুভূতি হতে পারে।পাশাপাশি আয়রন শোষণে সমস্যা হতে পারে।আসলে চায়ে রয়েছে ট্যানিন, যা শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়।ফলে রক্তস্বল্পতা বা দুর্বলতা দেখা দিতে পারে, বিশেষত যারা আগে থেকেই আয়রনের ঘাটতিতে ভুগছেন।ওদিকে,অনেকদিন ধরে খালি পেটে চা পান করলে পাকস্থলীতে জ্বালাভাব তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি হতে পারে।চায়ে থাকা ক্যাফেইন উদ্বেগ বা অ্যাংজাইটির মাত্রা বাড়াতে পারে।খালি পেটে চা খেলে এই প্রভাব আরো তীব্র হয়, যা মন-মেজাজ খারাপ করার পাশাপাশি ঘনঘন মাথা ধরার কারণও হতে পারে।নিয়মিত খালি পেটে চা পান করার ফলে হরমোনের ভারসাম্যেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।তবে মনে রাখা উচিত কোন চা-ই নিরাপদ নয় খালি পেটে।হোক সেটা লিকার চা, দুধ চা, গ্রিন টি বা হার্বাল টি,কোনো ধরনের চা-ই খালি পেটে পান করা উচিত নয়। এর ফলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

    তাই চা খাওয়ার আগে অবশ্যই কিছু হালকা খাবার খেয়ে নেওয়াই ভালো। যেমন বিস্কুট, শুকনো ফল বা অল্প কোনো স্ন্যাকস।