স্বাস্থ্যসচিবকে সরাতেই হবে, দাবি দিল্লির ডাক্তারদের 

0
180
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরাতেই হবে। রাজ্যের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে দাবি তুলেছেন দিল্লির জুনিয়র ও রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠন। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা।
এই আবহে সাংবাদিক বৈঠকে দিল্লির জুনিয়র ও রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়েছেন, আর জি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি তুলেছেন তার সঙ্গে তাঁরা পুরোপুরি সহমত। আর জি করে যে ঘটনা ঘটেছে তার দায় কিছুতেই অস্বীকার করতে পারেন না রাজ্যের স্বাস্থ্যসচিব। তাই তাঁরাও স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি জানাচ্ছেন।সোমবার বিকেলে নবান্নে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা।
তার আগে শনিবার অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বলার সময়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন স্বাস্থ্যসচিবকে কোনও মতেই সরানো হবে না।
ছবি  সৌজন্যে : এক্স